ads

বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত ইজিবাইকে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে শেরপুরবাসী

খবর টি পড়েছেন : ৫১৯
অতিরিক্ত ইজিবাইকে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে শেরপুরবাসী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর শহরে অতিরিক্ত ইজিবাইকের যানজটে ভোগান্তি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এর ফলে প্রতিদিনই দুর্ভোগের কবলে পড়ছেন শহরের বাসিন্দারা। ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, শহরের প্রায় সব সড়কেই ইজিবাইকের ছড়াছড়ি। বাসিন্দারা ফুটপাত ধরে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেখানেও অবৈধ দোকানপাট আর গাড়ি পার্কিংয়ে ঠাসা। শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়, কলেজ মোড়, শহীদ বুলবুল সড়ক মোড়, গোয়ালপট্টি, নয়ানী বাজার, খরমপুর, কাকলি মার্কেট, নিউমার্কেট, থানা মোড়, জজ কোর্ট এলাকার বিভিন্ন মোড়ে সারি সারি ইজিবাইকের আধিপত্য।

Shamol Bangla Ads

জানা যায়, সম্প্রতি একসঙ্গে ১০ হাজারের বেশি ইজিবাইকে নম্বরপ্লেট দিয়েছে শেরপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ। এ জন্য যানপ্রতি আদায় করা হয় ৩-৫ হাজার টাকা। ইজিবাইক ও অটোরিকশাগুলোকে জোড়-বেজোড় সংখ্যা এবং সাদা ও কমলা রঙে বিভক্ত করা হয়েছে। পৌরসভা ও এরপাশের ৫টি ইউনিয়ন পরিষদের ইজিবাইক ও অটোরিকশার রং ভেদে একদিন পরপর শহরে চলাচলের কথা থাকলেও মানছে না কেউ।

শহরের খরমপুর মহল্লার বাসিন্দা আব্দুল আলিম বলেন, নিউমার্কেট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। অথচ দেড় কিলোমিটারের এই রাস্তাটুকু যাতায়াতে সময় লাগার কথা ৫ থেকে ৭ মিনিট। খোয়ারপাড় এলাকার আরেক বাসিন্দা হৃদয় হোসেন বলেন, শহরে জনসংখ্যার তুলনায় ইজিবাইকের সংখ্যা এখন অনেক বেশি। প্রতিটি ইজিবাইক একজন বা দুইজন যাত্রী নিয়ে চলাচল করে। এ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামার জন্য যানজট লেগেই থাকে। শিক্ষার্থী মো. আফসানা মিমি বলেন, স্কুলে যাওয়ার জন্য ৪০ থেকে ৪৫ মিনিট আগে বের হতে হয়। যানজটের কারণে অনেক সময় ক্লাসে পৌঁছাতে দেরি হয়ে যায়।

Shamol Bangla Ads

নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, শহরের রাস্তার তুলনায় গাড়ি বেশি। ফুটপাত একদিকে দখলমুক্ত হলে অন্যদিকে দখল শুরু হয়। তাই শহরের যানজট নিরসনে প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. রুবেল মিয়া জানান, শহরে যানজট নিরসনে ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় ও মাঝারি গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অবৈধ ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, নিয়ম অমান্য করেই ইউনিয়ন পরিষদ ইজিবাইক ও অটোরিকশার লাইসেন্স দিচ্ছে। ইউনিয়নের শুধু সীমিতসংখ্যক ইজিবাইক শহরে প্রবেশ করার কথা থাকলেও সে নিয়মটি মানা হচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় স্কুলছাত্রের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads