ads

বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৩৭২
শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসন, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বিএনসিসি ও রেডক্রিসেন্ট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অতিরিক্ত ইজিবাইকে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে শেরপুরবাসী পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads