ads

মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করায় জরিমানা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করায় মিলন মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। মিলন স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কতিপয় বালু ব্যবসায়ী নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর ফুলপুর এলাকায় ইজারাবহির্ভূত স্থানে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ৪টি শ্যালোইঞ্জিনচালিত ড্রেজার, অসংখ্য পাইপ ও ড্রাম অকার্যকর করা হয়। একইসঙ্গে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী মিলন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

Need Ads