শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, আব্দুস ছালাম, নুরে আলম তালুকদার ভুট্রোু, আবুবকর সিদ্দিক ফারুক প্রমুখ।
সভায় নকলা পৌরশহরে যানজট নিরসনে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং ব্যবস্থা এবং জুয়া, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস দমনসহ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পুরো উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা হয়।




