ads

মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ, তথ্য সংগ্রহকারীদের সুপারভাইজার মো. মোনায়েম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য মো. কামরুজ্জামান শিপন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার তথ্যমতে, এবার গৌরীপুর ইউনিয়নে সম্ভাব্য ১০.৩% হিসেবে নতুন ভোটারের সংখ্যা ১৫’শ জন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত গৌরীপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ চলবে বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads