ads

মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রেজিস্ট্রেশন করেও টিকার প্রথম ডোজ নেননি ২১ হাজার মানুষ

খবর টি পড়েছেন : ৭৪১
নালিতাবাড়ীতে রেজিস্ট্রেশন করেও টিকার প্রথম ডোজ নেননি ২১ হাজার মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় করোনার টিকা পেতে রেজিস্ট্রেশন করেও এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেননি প্রায় ২১ হাজার মানুষ। করোনা টিকা গ্রহণে উপজেলায় মানুষের অনীহা যেনো বেড়েই যাচ্ছে। আর বুস্টার ডোজ গ্রহণের ক্ষেত্রে মানুষের অনীহা আরও বেশি ।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা পেতে এখন পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৫৯ হাজার ২৬০ জন। তাঁদের মধ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১লাখ ২৫ হাজার ৫০৭ জন। এতে প্রায় ২১ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেও এখনও করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেননি। এছাড়াও টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭৭ হাজার ৫৩২ জন। তবে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহেণর ক্ষেত্রে মানুষের আরও বেশি অনীহা লক্ষ্য করা গেছে। উপজেলায় এখন পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২০ হাজার ৫৫২ জন মানুষ।

এদিকে টিকা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ইতোমধ্যেই সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিভিন্ন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন অস্থায়ী করোনা টিকা কেন্দ্র স্থাপন করা হয়। যেখানে রেজিস্ট্রেশনকারী ব্যক্তিদের সহজেই টিকা গ্রহণের সুযোগ ছিল। এছাড়াও টিকা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিগণ মাইকিং ও বিভিন্ন সংস্থার উদ্যোগে মাইকিং, উঠান বৈঠক ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

বেসরকারি সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আবু সাঈদ বলেন, ইউনিসেফের সহযোগিতায় আমরা করোনা টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে উপজেলায় বিভিন্ন গ্রামে মাইকিং, উঠান বৈঠক, পথ নাটক করেছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ বলেন, সাধারণ মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করতে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। আমাদের পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। রেজিস্ট্রেশনকারীরা চাইলেই টিকা গ্রহণ করতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads