শেরপুুরে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রার্থীদের মাঝে ওই প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট সাাহেলা আক্তার।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন আনারস প্রতীক। আর দলের বিদ্রোহী প্রার্থী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান পেয়েছেন মোটর সাইকেল প্রতীক। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া বিষু পেয়েছেন চশমা প্রতীক। এছাড়া অপর প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন ঋণখেলাপী থাকায় তার মনোনয়নপত্র বাছাইকালেই বাতিল করা হয়েছে।
এছাড়া একইদিন জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দকালে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









