ads

সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলেন মুন্নী

খবর টি পড়েছেন : ১,১১৩
শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলেন মুন্নী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুুরে জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থীতা থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী। ২৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মনোনয়নপত্র বাছাইকালে আঞ্জুমান আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়। আর নিলুফা পান্না মিনা ও কোহিনূর বেগম ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে বিজয়ী হন এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী।

উল্লেখ্য, এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী এর আগেও জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তাকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়। মুন্নী শেরপুর শহরের খরমপুর মহল্লার অধিবাসী প্রয়াত প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট নুর মোহাম্মদের নাতি ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদের মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের আহবায়কের দায়িত্বে রয়েছেন।

Shamol Bangla Ads

তিনি শেরপুর প্রেসক্লাবের সদস্য এবং গাজী টিভি ও দৈনিক ভোরের কাগজের শেরপুর জেলা প্রতিনিধি। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া বিআরডিবিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। তার ছেলে মাশুকুর রহমান ফাহিম জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ পরবর্তী সংবাদ শেরপুরে মাঝপথে বারবার যাত্রী উঠানোর প্রতিবাদ করায় যাত্রীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads