ads

সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দিনমজুরের রহস্যজনক মৃত্যু: হত্যা মামলা দায়ের করায় নিরাপত্তাহীন বাদী

খবর টি পড়েছেন : ৬১৩
শেরপুরে দিনমজুরের রহস্যজনক মৃত্যু: হত্যা মামলা দায়ের করায় নিরাপত্তাহীন বাদী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্রুতই রহস্যের উন্মোচন ঘটবে : সিআইডি

Shamol Bangla Ads

শেরপুরে মানিক মিয়া (২৮) নামে এক দিনমজুরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন মৃত মানিকের বাবা, মামলার বাদী হতদরিদ্র অফেত আলী। স্থানীয় একটি প্রভাবশালী মহল থেকে তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে পাওয়া যায় ওই তথ্য।
জানা যায়, গত ৩০ আগস্ট রাতে সদর উপজেলার চরদুবলাই গ্রামে রাস্তার পাশে লাশ পাওয়া যায় পাশর্^বর্তী ঘুঘুরাকান্দি এলাকার দিনমজুর ও ২ সন্তানের জনক মানিক মিয়ার। পরে খবর পেয়ে থানা পুলিশ মানিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কিন্তু ঘটনাটি রহস্যজনক হলেও ওই ঘটনায় থানায় কোন মামলা না নিয়ে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে তা এলাকায় দাফন করা হয়। মানিকের বাবার অভিযোগ, সামান্য কথা কাটাকাটির জের ধরে এলাকার কয়েকজন সন্ত্রাসী তার ছেলে মানিককে বেশ কিছুদিন থেকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ওই অবস্থায় গত ৩০ আগস্ট সন্ধ্যায় ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার জহুর আলীসহ কয়েক ব্যক্তি তার ছেলে মানিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তার কিছুক্ষণ পরে স্থানীয় চরদুবলাই গ্রামে রাস্তার পাশে তার লাশ পড়ে আছে বলে স্বজনরা খবর পান। তার দাবি, তার ছেলেকে সঙ্গবদ্ধচক্র পরিকল্পিতভাবে শ^াসরোধে হত্যা করেছে।
অন্যদিকে পুলিশ হত্যা মামলা গ্রহণ না করায় গত ৪ সেপ্টেম্বর জহুর আলীসহ ১০ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন মৃত মানিকের বাবা অফেত আলী। আদালত ঘটনার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শেরপুরের সিআইডিকে নির্দেশ দেন। এরপর আদালতের নির্দেশ মোতাবেক ঘটনার বিষয়ে তদন্তে নেমেছে সিআইডি। কিন্তু এরপর থেকেই বেড়ে গেছে ওই সঙ্গবদ্ধচক্রসহ স্থানীয় একটি প্রভাবশালী মহলের নানা অপতৎপরতাসহ হুমকি-ধামকি। ফলে মামলা করেও আসামিদের ভয়ে এলাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদীসহ তার পরিবার।
এ ব্যাপারে শেরপুরের সিআইডির সহকারি পুলিশ সুপার শওকত আলম পিপিএম জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর ঘটনার বিষয়ে সিআইডি নিবির অনুসন্ধান কাজ চলছে। দ্রুতই ওই রহস্যের উন্মোচন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৩তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads