ads

বুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী চন্দন কুমার পালের নির্বাচনী সভা

খবর টি পড়েছেন : ৬৭০
শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী চন্দন কুমার পালের নির্বাচনী সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে আওয়ামী লীগের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল। ওইসময় তিনি বলেন, গত নির্বাচনে কালো টাকা ও ষড়যন্ত্রের কারণে আমাকে হারতে হয়েছে। কিন্তু এবার প্রধানমন্ত্রীর মনোনয়ন এবং দায়িত্বশীলদের সমর্থন ও কঠোর নির্দেশনায় আওয়ামী লীগসহ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। জেলার ৫ উপজেলার চেয়ারম্যান ও ৪ পৌরসভার মেয়রসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।

সবার ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ৫টি উপজেলাতেই নির্বাচনী সভায় জনপ্রতিনিধিদের প্রায় শতভাগ স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন পাওয়া যাচ্ছে। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম স্তর জেলা পরিষদকে ঢেলে সাজিয়ে শক্তিশালী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। অনুদান ও সহযোগিতা স্থানীয় পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে সুষম বণ্টন নিশ্চিত করব।

Shamol Bangla Ads

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদস্য সচিব জেলা আওয়ামী সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকসহ ১৪ ইউপির চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণমাধ্যম ব্যক্তিত্ব বুলবুল আশা’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেরপুর… পরবর্তী সংবাদ নকলায় পরোয়ানাভূক্ত ৪ আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads