শেরপুরের নকলা থানা পুলিশ পরোয়ানাভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ২১ সেপ্টেম্বর বুধবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আক্রাম হোসেনের পুত্র আওলাদ হোসেন (৩৫), পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি গ্রামের উমর আলীর পুত্র আবদু মিয়া (৫৫) এবং আবদু মিয়ার পুত্র সুমন মিয়া (৩৫) ও রোকন মিয়া (৩০)।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, আদালতের পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।




