উন্নয়ন ও অগ্রযাত্রায় শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বু গং। তিনি স্বাগত বক্তব্যে তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরের নানা কার্যক্রম।
প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, প্রোগ্রাম অফিসার মুক্তা শিকদার, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ।

ওইসময় ওয়ার্ল্ড ভিশনের সকল প্রোগ্রাম অফিসারসহ কর্মরত মাঠ পর্যায়ের ফেসিলেটর ও কর্মীরা উপস্থিত ছিলেন।




