ads

বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৪৩
শেরপুরে খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা ফুটবল লীগের তালিকাভূক্ত ক্রীড়া সংগঠন খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অফিস উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, খেলাধূলার মাধ্যমেই জুয়া ও মাদকের ছোবল কমানো সম্ভব। তাই আমাদের আগের মতো আবার খেলাধূলা নিয়ে চর্চা করতে হবে। মোবাইল আসক্তি থেকে আমাদের সন্তানদের বাঁচাতে হলে আগের মতো হাডুডু, ফুটবল, গোল্লাছুট, ক্রিকেট ইত্যাদি খেলার দিকে আনতে হবে। তিনি বলেন, খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

সংগঠনের সভাপতি মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান আলোচক ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর রোটারী ক্লাবের সভাপতি ও তরুণ শিল্পপতি সাদুজ্জামান সাদী।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর পৌরসভার কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, খোয়ারপাড় শাপলা চত্বর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নূর মামুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুল হক মাস্টার, শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. আক্রামুজ্জামান, খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান আলাল ও অতিরিক্ত সাধারণ সম্পাদক মহসিন আল মাসুম।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মানিক মিয়ার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্তকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খোয়ারপাড় শাপলাচত্বর জামে মসজিদের ঈমাম মাওলানা মো. হাবিবুল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি পালিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads