ads

বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

খবর টি পড়েছেন : ১,৫১৮
শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা নির্বাচন অফিস সূত্রে ওই তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের বিদ্রোহী প্রার্থী, বর্তমান জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, জেলা জাতীয় পার্টির সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু।

বৃহস্পতিবার দুপুরে দলের নেতাদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল জেলা প্রশাসক সাহেলা আক্তারের কাছ মনোনয়নপত্র দাখিল করেন।

Shamol Bangla Ads

অপরদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের বিদ্রোহী প্রার্থী, বর্তমান জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। গত নির্বাচনেও দলীয় প্রার্থী এডভোকেট চন্দন কুমার পালের সাথে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবীর রুমান।

একইদিন বিকেলে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন জাপা নেতা ইলিয়াছ উদ্দিন। এছাড়া বুধবার দুপুরে একই অফিসে মনোনয়নপত্র দাখিল করেন জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু।

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার জানান, সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন ও ৫ নং ওয়ার্ডে ৩জনসহ সর্বমোট ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে ৪ জন ও ২নং ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তার জানান, জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন… পরবর্তী সংবাদ শেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads