ads

বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিন্ন রূপে আসছেন প্রভা

খবর টি পড়েছেন : ৩২৫
ভিন্ন রূপে আসছেন প্রভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে বেশ বেছে বেছে কাজ করছেন। এবার তিনি দর্শকের সামনে আসছেন নতুন গল্প ও ভিন্ন চরিত্রে। যে গল্পে তাকে দেখা যাবে দেশের নামকরা মডেল ও অভিনেত্রীর চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন জাহের আলভী।

Shamol Bangla Ads

নাটকের গল্পে দেখা যাবে, প্রভার সঙ্গে পরিচয় হয় এক উচ্চবিত্ত পরিবারের ছেলের। তারপর দু’জনে প্রেমে জড়িয়ে পড়েন। সেই প্রেম বিয়েতে গড়ায়। কিন্তু ভালোবেসে বাঁধা ঘরে আসে ঝড়। খুন হন দু’জনের একজন।

ঘটনায় আসে নাটকীয়তা। বাকিটা জানতে দেখতে হবে নাটক ‘ব্ল্যাক কফি’। জহির করিমের রচনা ও প্রযোজনায় ফয়জুল করিম রথির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি।

Shamol Bangla Ads

নাটকের চরিত্র ও গল্প নিয়ে প্রভা বলেন, এই নাটকের গল্প খুবই হূদয়স্পর্শী, যেটি আমার মনকে নাড়া দিয়েছে। জহির করিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন। পরিচালক রথি ভাই ও এই টিমের সঙ্গে আমার প্রথম কাজ। তবে এই প্রথমবার জাহের আলভীর সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করছি। অভিজ্ঞতা বেশ ভালো। অন্য এক প্রভাকে এখানে আবিষ্কার করা যাবে।

পরিচালক ফয়জুল করিম রথি জানান, প্রভা যদিও বেশ সিনিয়র ও পাকা অভিনেত্রী, তবে জাহের আলভীর সঙ্গে তার জুটি আমার প্রত্যাশার জায়গাটা পূরণ করেছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।

নাটকটির প্রযোজক ও লেখক জহির করিম বলেন, আমার লেখা অনেক গল্পের ভিড়ে এই গল্পটি ভীষণ পছন্দের। আশা করি দর্শক এই গল্পের মাধ্যমে নতুন একটা বার্তা খুঁজে পাবেন সম্পর্ক ও জীবনবোধের। এখানে প্রভা ও আলভী দু’জনেই খুব ভালো কাজ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ এবার ঢাকায় পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর বায়োপিক দেখেছি, দারুণ হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads