ads

মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ এবার ঢাকায়

খবর টি পড়েছেন : ৫৮৪
সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ এবার ঢাকায়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বলিউড ভাইজান সালমান খানের পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ এবার ঢাকায় আউটলেট চালু করতে যাচ্ছে। এক ভিডিও বার্তায় সালমান খান জানালেন, ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ ঢাকায় আউটলেট চালুর খবর। বর্তমানে ১৫টিরও বেশি দেশে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’র আউটলেট রয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে।

Shamol Bangla Ads

১৫ সেপ্টেম্বর ঢাকার বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা এবং সালমান খানের ভাই সোহেল খান, তাঁর ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং প্রতিষ্ঠানটির সিইও সঞ্জীব রাও।

জানা গেছে, ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রেহান রহমান ও মোহাইমিন মোস্তফা। ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর লাভের একটি অংশ ‘বিয়িং হিউম্যান : দ্য সালমান খান ফাউন্ডেশন’কে দেওয়া হয়, যেটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত। ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করে।

Shamol Bangla Ads

বলিউড তারকার এই দাতব্য প্রতিষ্ঠানটি সম্প্রসারণের অংশ হিসেবে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় ‘বিয়িং হিউম্যান ক্লথিং’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মা হতে যাচ্ছেন মাহি পরবর্তী সংবাদ ভিন্ন রূপে আসছেন প্রভা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads