শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও কমিটির সদস্য সচিব সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন, ব্যবসায়ী প্রতিনিধি অসীম দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ সরকার, শিক্ষক প্রতিনিধি যোগেন রায়, নারী প্রতিনিধি এ্যাডভোকেট ইয়াসমিন আক্তার, ছাত্র প্রতিনিধি অভিজিৎ সাহা প্রমুখ।

সভায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ছাত্রসহ সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।




