শেরপুরের নকলায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে আফসিয়া নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

১৩ সেপ্টেম্বর সোমবার সকালে পৌর শহরের জালালপুর এলাকায় ঘটনাটি ঘটে। সে ওই এলাকার আইয়ুব আলী কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সবার অগোচরে শিশু আফসিয়া ঘরের বাইরে চলে আসে। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা গর্তে পরিবারের লোকজন আফসিয়ার লাশ দেখতে পান। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন।

নকলা থানার এসআই সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




