শেরপুরের নকলায় কায়দা বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মাদ্রাসা হলরুমে ওই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. ওয়ালিউল্লাহ। বক্তব্য রাখেন সহকারী সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন, সহকারি শিক্ষক সাহানুর রহমান, আসাদুজ্জামান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, রেনু আরা বেগম প্রমুখ।
ওইসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




