শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কোচ সম্প্রদায়ের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা কাংশা ইউনিয়নের বাকাকুড়া কমিউনিটি সেন্টারে দিনব্যাপি ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইয়্যুথ এ্যাম্বাস্যাডরস্ ফর চেঞ্জ (ওয়াইএসি) আদিবাসী কোচ সম্প্রদায়ের যুবক-যুবতীদের ভাষা সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ওই সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিউস টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নবেস খকসী, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল এম সাংমা, প্রমুখ।

সম্মেলনে মধুপুর, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার কয়েকশ কোচ সম্প্রদায়ের যুবক-যুবতী অংশ গ্রহন করেন। পরে কোচ সম্প্রদায়ের নারী শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




