ads

মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৪ ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানে ১৮ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৪৩১
নকলায় ৪ ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানে ১৮ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনভর অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারি পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়ায় হাসপতাল রোডের নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও আধুনিক প্যাথলজি ল্যাবকে ৫ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় বিল্লাল মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ওইসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর হাসান ফেরদৌস, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারি পরিচালক রুবেল আহমেদ জানান, কেউ আইনের উর্ধে নয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কোচ সম্প্রদায়ের যুব সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads