ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১,২৩৪
শেরপুরে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে একটি ধান ক্ষেত থেকে আবুল হাশেম উদ্দিন (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রাম থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আবুল হাশেম তালুকপাড়া গ্রামের মো. ছাবেদ আলী ছেলে ও ২ ছেলে-মেয়ের জনক।

Shamol Bangla Ads

জানা যায়, নিহত আবুল হাশেমের ছেলে সেনাবাহিনীতের চাকুরি ও মেয়েকে বিয়ে দেওয়ায় তিনি তার স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। রবিবার দুপুর ৩টার দিকে আবুল হাশেম বাড়ি থেকে বের হন ক্ষেতের সার কেনার জন্য। তবে এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

এদিকে সোমবার দুপুরে তার লাশ তার ধান ক্ষেতের আইলের পাশে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহতের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তবে লাশের গায়ে অন্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত পরবর্তী সংবাদ নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads