শেরপুরের নকলায় খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওইবিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, গণপদ্দী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল ও নকলা ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাথাপিছু ৫ কেজি করে মাসকলাই বীজ ও ১৫ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়।




