ads

রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপি নেতা ফজলুল হক লাভলুর ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৫০২
শেরপুরে বিএনপি নেতা ফজলুল হক লাভলুর ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক লাভলু (৬৬) ইন্তেকাল করেছেন। তিনি ১০ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

সাবেক এমপি প্রয়াত ডা. ছামেদুল হকের পুত্র লাভলু রাজনীতির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। একজন সদালাপী ও মিষ্টভাষী হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। তার মৃত্যুতে এলাকাসহ দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

একইদিন রাত ১১টায় শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আতিউর রহমান আতিক এমপি, বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মান্নান, শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, মরহুমের ছোটভাই ফজলুল কাদের লুটু, একমাত্র পুত্র সাব্বির আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

পরে শহরের চাপাতলী পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে রাজনীতিক ফজলুল হক লাভলুর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads