ads

রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪৬৩
শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ (বালিকা) এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ওই ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্র্মকর্তা ডা. শারমিন রহমান অমি, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও আশরাফুল আলম মিজান।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু, লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধু গোল্ডকাপ-বালকের ফাইনাল খেলায় বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। আর বঙ্গমাতা গোল্ডকাপ বালিকার ফাইনাল খেলা দক্ষিণ তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপি নেতা ফজলুল হক লাভলুর ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে স্কুল দাবা প্রতিযোগিতায় আইডিয়ালের সামিউর রিয়ান অপরাজিত…