শেরপুরের নালিতাবাড়ীতে ৪৯তম বাংলাশে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরুয়াজানি হাসান উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে মুক্তিযোদ্ধা মঞ্চে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর একই মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর ও একাডেমিক সুপারভাইজার শাহ জামাল উপস্থিত ছিলেন।

ফাইনাল রাউন্ডে অনুষ্ঠিত বালকদের ফুটবল খেলায় অংশগ্রহণকারী ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নয়াবিল উচ্চবিদ্যালয়। বালিকাদের ফুটবল খেলায় অংশগ্রহণকারী আব্দুল হাকিম স্মৃতি উচ্চবিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরুয়াজানি হাসান উচ্চবিদ্যালয়। এছাড়াও গ্রীষ্মকালীণ ওই ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




