ads

বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রক্তদান ও বৃক্ষরোপণসহ নানা আয়োজনে রক্তসৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১,১২৯
শেরপুরে রক্তদান ও বৃক্ষরোপণসহ নানা আয়োজনে রক্তসৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশের ১১তম বর্ষপূর্তি ও ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে রক্তদান, বৃক্ষরোপণ, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে শহরের নাগপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ শামীম হোসাইন ও দেবাশীষ সাহা রায়, রক্তসৈনিক শেরপুরের সিনিয়র সহ-সভাপতি মো. আল আমীন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক শোয়াইব রহমান, সহকারী সমাজসেবা বিষয়ক সম্পাদক ইভানা ফারদীন জোহা, ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক এ এম আব্দুল ওয়াদুদ, সহকারী রক্তদান বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সমন্বয়ক সাদিক মিয়া, বলাইয়েরচর ইউনিয়ন শাখার সহ-সমন্বয়ক বিদ্যুৎ ও তুহিন, কামারিয়া ইউনিয়ন শাখার সহ-সমন্বয়ক খাদিজা, পৌর ৭ নং ওয়ার্ড সভাপতি সাজ্জাদ হোসেন, পৌর ৫ নং ওয়ার্ড সভাপতি শাকির মাহমুদ, পৌর ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অন্তর আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান, পৌর ৪নং ওয়ার্ডের সহ-সমন্বয়ক পূজা পাল, ৫নং পৌর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ রহমান জুয়েল, দপ্তর সম্পাদক তানকীন হোসেন তুহিন, সদস্য আদরিকা, শিখাসহ অন্যান্য রক্তসৈনিক সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে ১১তম বর্ষপূর্তিতে বিভিন্ন হাসপাতালের মুমূর্ষু রোগীর জন্য ১১ জন ব্যাগ রক্তদান করেন সংগঠনের সদস্যরা।

অপরদিকে জেলার নকলা উপজেলায় ‌‘রক্তসৈনিক নকলা’ শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে সেরা রক্তসংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে একটিভ ব্লাড পয়েন্টের পরিচালক এ. আর. গোলাম রসুল আসিফকে সম্মাননা পুরস্কার প্রদান ও নকলা ভূমি অফিস প্রাঙ্গণসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফলজ বনজ এবং ওষধি গাছ লাগানো হয়।

Shamol Bangla Ads

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠানটি ৬ সেপ্টেম্বর ২০১১ সালে যাত্রা শুরু করার পর শুধু রক্ত বা রক্তদাতার খোঁজই নয়, সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক মানববন্ধন, সহায়তা দানসহ, করোনা আক্রান্ত রোগীর বাসায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়া, সরকারের লকডাউন বাস্তবায়নে সহযোগিতা এবং সংগঠনের সদস্যদের নিজস্ব তহবিল হতে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ, দেশের দুর্যোগময় সময়ে মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণসহ নানা ধরনের সেবা ও প্রচারণামূলক কাজে জড়িত থাকার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে।

সংগঠনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, আমরা রক্তসৈনিক পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে সারা বাংলাদেশে প্রায় ৩৭ হাজার ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি এবং ৩৬ টি জেলায় শাখা দিয়েছি এবং বাকী জেলাগুলোতে কমিটি গঠনের জন্য কাজ করছি। এবং মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে তা সহজলভ্য করতে একটি ওয়েবসাইট তৈরি করেছি । আমাদের রক্তসৈনিক এ রয়েছে একঝাঁক তরুণ ও উদ্যমী ছেলে-মেয়ে যারা মানবতার কল্যাণে রাতদিন কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন পরিবারের স্বপ্ন একদিন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রক্তসৈনিক তৈরি হবে সেদিন আর রক্তের অভাবে আর একটি প্রাণও ঝড়ে যাবে না ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অলংকার দিতে না চাওয়ায় নালিতাবাড়ীর সেই নারীকে খুন,… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads