ads

বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৭, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যায় বকুল। ওইসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। এভাবে কিছু সময় অতিবাহিত হলে সে ঘরে ফিরে না আসায় তার স্ত্রী খোঁজ নিতে যায়।ওইসময় তার স্বামী বকুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার ডাকচিৎকারে বাড়ির লোকজন বকুলকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads