ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন শাকিল

খবর টি পড়েছেন : ৫৪৩
শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন শাকিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হওয়া ডিএসএ দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে (প্রিলিমিনারী স্টেজ) চ্যাম্পিয়ন হয়েছেন শেরপুর ডিস্ট্রিক্ট চেস কমিউনিটির শাকিল আহমেদ। তিনি ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলায় ৫ জয় ২ ড্র করে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শাকিল সহ বাছাই পর্ব থেকে চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছেন আরও ৬ জন। ক্রমানুসারে তারা হলেন-ডা. আবিদ হাসান অন্তর (সাড়ে ৫ পয়েন্ট), নকলার সোহেল রানা (সাড়ে ৫ পয়েন্ট), শেরপুর দাবা ক্লাবের ক্ষুদে দাবাড়ু সামিউর রহমান রিয়ান (৫ পয়েন্ট), নকলার টিটো মিয়া (৫ পয়েন্ট), মুন্সীরচর এলাকার উসমান গণি (৫ পয়েন্ট) এবং হামিদুল ইসলাম (৫ পয়েন্ট)। খেলায় মোট ৮ জন খেলোয়াড় ৫ পয়েন্ট করে পেলেও টাইব্রেকিংয়ে উল্লেখিত ৪ জন ফাইনাল স্টেজ বা চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে ৪ সেপ্টেম্বর রবিবার রাতে বাছাইপর্বের শেষ ২ রাউন্ডের খেলা শেষ হয়। বাছাইপর্বে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, আগামী ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকা থেকে একই ভেন্যুতে ফাইনাল স্টেজ বা চুড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত পর্বে গত আসরের পয়েন্ট তালিকার ‘টপ ফাইভ’ (প্রথম ৫ জন) এবং বাছাইপবে থেকে উন্নীত ৭ জন সহ ১২ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে। গত আসর থেকে ফাইনাল পর্বে উন্নীতরা হলেন-বর্তমান চ্যাম্পিয়ন মো. আ. রউফ আজিজ, রানারআপ মো. শাহজাহান, পয়েন্টক্রম অনুসারে নকলার মোহাম্মদ আমিরুল ইসলাম, শেরপুর দাবা ক্লাবের মো. আতিকর রহমান স্বপন ও নকলার মো. সজীব মিয়া।
ডিএসএ দাবা প্রতিযোগিতায় চুড়ান্তপর্বের চ্যাম্পিয়ন ও রানারআপকে ট্রফি, নগদ প্রাইজমানি, সনদপত্র ও মেডেল প্রদান করা হবে। এছাড়া ৩য় থেকে ৫ম স্থান পর্যন্ত খেলোয়াড়দের প্রাইজমানি ও সনদপত্র এবং বিশেষ বয়সী খেলোয়াড় এবং তৃণমুলে দাবা উন্নয়নে অবদান রাখা একজন খেলোয়াড়/সংগঠককে বিশেষ সম্মাণনা প্রদান করা হবে। এসএ দাবা প্রতিযোগিতা-২০২২ শেষ হওয়ার পর পরই শুরু হবে স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। এতে জেলার ৯টি স্কুলের ২৯ জন ক্ষুদে দাবাড়ু ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে।
শেরপুর ডিএসএ’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত জানান, ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশীরে বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হয়ে থাকে। এবার দাবা প্রতিযোগিতা বেশ জমজমাটভাবে এগিয়ে চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ পরবর্তী সংবাদ শেরপু‌রে দৃ‌ষ্টির পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads