ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপু‌রে দৃ‌ষ্টির পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৭০
শেরপু‌রে দৃ‌ষ্টির পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখের সমস্যা দূর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ ১০টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে চক্ষু সেবা প্রদানের লক্ষে শেরপুরে দৃষ্টি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। ভিশন স্প্রিং এর উদ্যোগে ক্লিয়ার ভিশন কালেকটিভের মাধ্যমে পরিচালিত হওয়া ডিস্ট্রিক্ট রিফ্রেকটিভ এরর এ্যান্ড আই কেয়ার সার্চ এ্যান্ড ট্রিট ইনিশিয়েটিভ (দৃষ্টি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসিম উদ্দিন ও সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

Shamol Bangla Ads

ভিশন স্প্রিং এর সিভিসি কো-অর্ডিনেটর আব্দুর রকিব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধরাণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কো-অর্ডিনেটর শরিফুজ্জামান পরাগ, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু-প্রতিষ্ঠান ও হাসপাতালের সহকারী কার্যক্রম পরিচালক লুৎফুর রহমান, অরবিস ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার নুরুল কবির, ভিশন স্প্রিং এর সমন্বয়কারী-আরজিআইএল অনুপম সেনগুপ্ত, ব্র্যাকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহী উম্মুল বানীন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

আয়োজকরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় দৃষ্টি প্রজেক্টের মাধ্যমে জেলার ৩ লাখ ৭৫ হাজার ৪৪৪জন শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখ পরীক্ষা ও ৪ হাজার রোগীকে ছানিসহ চোখের বিভিন্ন অপারেশনের ব্যবস্থা এবং জেলাতে ৬টি ভিশন সেন্টার, ৪০৯জন স্বাস্থ্য সেবিকার মাধ্যমে কমিউনিটি চোখ পরীক্ষা কেন্দ্র, ১শ জন পল্লী চিকিৎসকের মাধ্যমে রিডিং গ্লাস সরবরাহ করা হয়েছে। ছাড়া ১০টি আই মিত্র দোকান পরিচালিত হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেলায় দৃষ্টিশক্তির উন্নয়নে চশমার ব্যবহার ১৯ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত হয়েছে।

Shamol Bangla Ads

ব্র্যাকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান ব‌লেন, আমরা যখন সবকিছু প‌রিস্কারভাবে দেখ‌বো তখনই আমাদের পরিবার ও সমাজ তথা দেশের ভবিষ্যৎ উজ্জল হবে। এমন আ‌য়োজ‌নে থাক‌তে পে‌রে আমরা গ‌র্বিত।

ভিশন স্প্রিং এর সমন্বয়কারী-আরজিআইএল অনুপম সেনগুপ্ত ব‌লেন, আমরা দীর্ঘদিন ধ‌রে শেরপুর জেলায় চো‌খের সেবা দি‌য়ে আস‌ছি। ই‌তোম‌ধ্যে শেরপুরের ১ দশমিক ৪ মিলিয়ন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে তাদের আশপা‌শেই শতাধিক পয়েন্ট তৈরি করে‌ছি। এ‌তে ক‌রে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখের সমস্যা দূর করতে হ‌বে।

সভায় জেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন শাকিল পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads