ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ

খবর টি পড়েছেন : ৪১৩
নকলায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে ১৫ জন কৃষকের মাঝে ওই ড্রামগুলো বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আব্দুল মোতালেব, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) ফেজ-টু প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ করা হয়। এতে কৃষকরা দীর্ঘ সময় গুণগত মান বজায় রেখে বীজ সংরক্ষণ করতে পারবে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, কৃষকরা যাতে ড্রামে বীজ সংরক্ষণ করে রেখে পরবর্তীতে নিজের চাহিদা পূরণ করে বাকি বীজগুলো অন্যের কাছে বিক্রি করতে পারে এই লক্ষ্যে তাদের মাঝে সরকারিভাবে ড্রামগুলো বিতরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে চ্যাম্পিয়ন শাকিল

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads