ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘সবুজ আন্দোলন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ

‘২৫ ভাগ বনায়ন নিশ্চিত করি, নিরাপদ বাংলাদেশ গড়ি’, ‘পলিথিন পণ্যের ব্যবহার বন্ধ করি, পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করি’, স্লোগানে শেরপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের নিউমার্কেটে হোটেল শ্রমিক ইউনিয়ন হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা শাখার সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক প্রভাষক মহিউদ্দিন সোহেল, এ্যাডভোকেট আকরামুজ্জামান, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ আন্দোলন শেরপুর জেলার যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রতন।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চল, সবুজায়ন, প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছ গুলো সংরক্ষণ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক শাকিল মুরাদ, নাঈম ইসলাম, শাহরিয়ার শাকির, জয়ন্ত কুমার দে, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের শেখ সাঈদ আহমেদ সাবাব, রবিউল ইসলাম পাপুল প্রমুখ।

Need Ads