ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ১১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের খান মার্কেটে ওই ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

ব্র্যাক ব্যাংক ঝিনাইগাতী বাজার ব্যাংকিং আউটলেটের এজেন্ট মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার মোঃ মিল্লাত হোসাইন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র বিডিএম বাবুল হোসেন, জামালপুর রিজিয়ন এজেন্ট ব্যাংকিং এর টিম লিডার জালাল উদ্দিন আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ফারুক প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads