ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চেম্বার অব কমার্সে সাবেক সভাপতি আমজাদ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ৪৫৭
শেরপুরে চেম্বার অব কমার্সে সাবেক সভাপতি আমজাদ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা চাউলকল মালিক সমিতির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আমজাদ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ আগস্ট বুধবার সন্ধ্যায় শেরপুর চেম্বারের আয়োজনে চেম্বার মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ ফকরুল মজিদ খোকন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি জনাব প্রকাশ দত্ত, সহ-সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, চেম্বারের পরিচালকবৃন্দ, সাংবাদিক জিএইচ হান্নান, মরহুম আমজাদ হোসেনের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন শেরপুরের ঐতিহ্যবাহী মাই সাহেবা মসজিদের মুয়াজ্জিন জনাব মোঃ মনিরুল হক।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ আগস্ট ইন্তেকাল করেন আমজাদ হোসেন। তিনি জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি, শেরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্র রিমন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন… পরবর্তী সংবাদ মজুরি বৃদ্ধির দাবিতে নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি, মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads