ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মজুরি বৃদ্ধির দাবিতে নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি, মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি চলছে। মজুরি বৃদ্ধির দাবিতে বন্দরের প্রায় আটশত শ্রমিক একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত ‘নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এ কর্মসূচি হাতে নেয়।

Shamol Bangla Ads

সকালে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি ঘোষণা দেওয়া হলে প্রায় আটশত শ্রমিক কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। দুপুরে শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন মিয়ার নেতৃত্বে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর প্রদক্ষিণ করে।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে সবধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাকুগাঁওয়ে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন যাবত দফায় দফায় পত্র চালাচালির পর মালিক পক্ষের সাথে বৈঠক করেও এর সুরাহা মেলেনি।

Shamol Bangla Ads

সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। কিন্তু ওই সময় পার হয়ে গেলেও তারা কোনপ্রকার সুরাহা দেননি। শ্রমিকদের দাবি, প্রতি সিএফটি পাথর লোড করতে যেখানে ৩ টাকা করে দেওয়া হয় তাদের সেখানে এক টাকা বাড়িয়ে ৪ টাকা দেওয়া হোক।

এ ব্যাপারে নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.সুজন মিয়া বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে ১০ দিন সময় নেওয়া হয়েছিলো। গত বুধবার সেই সময় পেরিয়ে গেলেও তাঁরা আমাদের কোন সিদ্ধান্ত জানায়নি। তাই আবারও আমরা কর্মবিরতি দিয়ে কাজ বন্ধ রেখেছি।
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলম বলেন, সব কিছুরই দাম বাড়ে।  দাম বাড়ে না শুধু শ্রমিকের মজুরীর।  দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরত অব্যাহত রাখবো।
এ ব্যাপারে জানতে চাইলে নাকুগাঁও আমদানী-রপ্তানি কারক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, বৃহস্পতিবার দুপুরে শ্রমিক নেতাদের নিয়ে বসার কথা ছিল। কিন্তু এর আগেই সকালে তাঁরা কর্মবিরতি করে দেয়।  বিশ্ব বাজারে ডলারের মূল্যবৃদ্ধি হওয়ায় ব্যবসায়ীরা বিপাকে। তার উপর হঠাৎ করেই এমন কর্মবিরতি ও বিক্ষোভ অত্যন্ত নিন্দনীয় কাজ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads