ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুলছাত্র রিমন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ৫১৪
শেরপুরে স্কুলছাত্র রিমন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে স্কুলের টয়লেট থেকে রিমন হাসান (১৪) নামে এক ছাত্র হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নিহত রিমনের বাসস্থান খুনুয়া এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

বিক্ষোভ মিছিলে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, প্রভাষক মতিউর রহমান, রফিকুল ইসলাম মাস্টার, মনিরুল ইসলাম মাস্টার, সমাজসেবক ওয়াজেদ আলী, নিহত স্কুলছাত্র রিমনের বাবা মো. সাগর মিয়া, মা রশিদা বেগমসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা রিমন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বৃহস্পতিবার বিকেলে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও র‌্যাবও চেষ্টা করছে। আমরা আশা করছি খুব দ্রুতই রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পারবো।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট শুক্রবার শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমনের বিবস্ত্র ও কাদামাখা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় পরদিন ২৭ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিমনের বাবা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন… পরবর্তী সংবাদ শেরপুরে চেম্বার অব কমার্সে সাবেক সভাপতি আমজাদ হোসেনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads