শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা নিজস্ব অর্থায়নে বিলভরট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। ওইসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক।
বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন ফাতেমা বেগম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রানীশিমুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, রানীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আব্দুল হামিদ সাজ মাস্টার, ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ মোনায়েম, ওয়াছেক বিল্লাহ বিল্লাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা পারভীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াকিল তালুকদার।




