ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩, আটক ৩

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ওই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী সমত্ত ভানু (৬০), ছেলে সোলাইমান (৩০) ও আবু হানিফের স্ত্রী শাহীনা (৪৫)। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামের হতদরিদ্র আব্দুল কুদ্দুসের সাথে প্রতিবেশী প্রভাবশালী মোহাম্মদ আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে আব্দুল কুদ্দুসের স্ত্রী সমত্ত ভানু বিরোধপূর্ন সীমানা দিয়ে বাড়িতে প্রবেশ করার সময় মোহাম্মদ আলীর লোকজন তার উপর হামলা চালায়। ওইসময় সমত্ত ভানুর ডাক চিৎকারে ছেলে সোলাইমান ও মেয়ে শাহীনা এগিয়ে এলে তাঁদেরকেও পিটিয়ে গুরুতরভাবে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলীর ছেলে মনোয়ার হোসেন (৪০) কারিমুল হোসেন ও মেয়ে আয়শা (৩০)কে আটক করে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, খবর পেয়ে সাথে সাথে ৩ জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads