ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২২ ৩:২০ অপরাহ্ণ

শেরপুরে ২ শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় শামীম মিয়া (২১) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

একইসাথে আসামি শামীম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শামীম নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের নওশেন আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের কৃষক পরিবারের চাচাতো-জ্যাঠাতো ২ শিশুকন্যা এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীকে পাশের বাড়ির শামীম মিয়া বিস্কুট ও নানা খাবারের প্রলোভন দেখিয়ে পাশর্^বর্তী একটি কাঠের বাগানে নিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে। রাতে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনদের ঘটনা খুলে বলে। ওই ঘটনায় পরদিন নকলা থানায় শামীম মিয়াকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের হয়।

Shamol Bangla Ads

পরে পুলিশের হাতে গ্রেফতার হয় শামীম মিয়া। তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর একমাত্র আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানার এসআই শরীফ হোসেন। বিচারিক পর্যায়ে বাদী, ২ ভিকটিম, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads