শেরপুরের নকলায় ওএমএস, খাদ্যবান্ধব ও টিসিবি সম্পর্কিত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই কনফারেন্স হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সালাউদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও নুরে আলম তালুকদার ভুট্টো, ওএমএস ডিলার আব্দুর রশিদ সরকার প্রমুখ।
প্রেস কনফারেন্সে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওএমএস, খাদ্যবান্ধব ও টিসিবি ডিলার এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




