ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ আগস্ট বুধবার দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত সীমা আক্তার ওই গ্রামের নুর ইসলামের ছেলে অটো চালক জুয়েল মিয়ার স্ত্রী।

Shamol Bangla Ads

পারিবারিক কলহের জের ধরে গলায় রশি বেঁধে ঘরে আড়ার সাথে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

জানা যায়, ৪/৫ বছর আগে পার্শ্ববর্তী বীরবান্দা গ্রামের মুজাফর আলীর মেয়ে সীমা আক্তারের সাথে বিয়ে হয় নুরুল ইসলামের ছেলে জুয়েল মিয়ার। তাদের দাম্পত্যে এক ছেলে সন্তান হয়। সম্প্রতি তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে বুধবার তার শ্বাশুড়ির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল ১০ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

ঘটনা সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads