ads

মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালা

খবর টি পড়েছেন : ৪২৫
শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের অগ্রগতি ও অর্জনের বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম শক্তিশালীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসইকরণে এলজিএসপি-৩ উল্লেখযোগ্য অবদান রাখছে। নারীর ক্ষমতায়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও গ্রামীণ দারিদ্র হ্রাসকরণে বিশেষ অবদান রাখার পাশাপাশি ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতেও বিশেষ ভূমিকা রাখছে।

শেরপুরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন এলজিএসপি প্রকল্পের ডিস্টিক্ট ফ্যাসিলেটর মো. হাবিবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

কর্মশালায় সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে গ্রুপ ওয়ার্কে এলজিএসপি প্রকল্পের সুপারিশমালা গ্রহণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।

কর্মশালার উদ্দেশ্য ছিল লোকাল গভর্ন্যাস সাপোর্ট প্রজেক্ট-৩ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গণমাধ্যম কর্মীদের প্রকল্পের সাফল্যগাঁথা ও অর্জনসমূহ প্রকাশ ও প্রচারে উৎসাহী করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ, লোকাল গভর্ন্যাস সাপোর্ট প্রজেক্ট-৩ এর অর্জনসমূহ টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন ইত্যাদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে লাইসেন্স না থাকায় ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পরবর্তী সংবাদ শেরপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads