ads

মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ৫৯৮
শেরপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দৈনিক করতোয়ার ৪৬ বছর পূর্তি ও ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে র‌্যালি, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা।

Shamol Bangla Ads

দৈনিক করতোয়ার শেরপুর জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল ও মুগনিউর রহমান মনি।

এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল, ইমরান হাসান রাব্বী, জুবাইদুল ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে দৈনিক করতোয়ার ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ… পরবর্তী সংবাদ শেরপুরে ট্রলিচাপায় বিধবা নারী নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads