ads

সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লাইসেন্স না থাকায় ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

খবর টি পড়েছেন : ৭৩৫
শেরপুরে লাইসেন্স না থাকায় ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে শেরপুরে লাইসেন্স না থাকায় ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২৯ আগস্ট সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়। লাইসেন্সবিহীন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে শেরপুরের ৫ উপজেলায় একযোগে ওই অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ।

Shamol Bangla Ads

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের নেতৃত্বে শেরপুর শহরের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। ওইসময় প্রায় ৫০টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় ৭টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে

বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আর এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার ও সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার।
অভিযানকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো.আহসানুল হাবিব হিমেল ও ডা. মো. আকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ৩ মাদক ব্যবসায়ী আটক পরবর্তী সংবাদ শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads