ads

সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ২৯, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার খামারিয়াপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে আকবর হোসেন (৪২), জুলহাস উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৩০) ও সাতানি শ্রীবরদী এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে রতন মিয়া (৪৫) দীর্ঘদিন যাবত এলাকায় হিরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলাও রয়েছে।

তবে জামিনে এসে আবারও তারা মাদক ব্যবসা শুরু করে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads