ads

রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হিজড়া জনগোষ্ঠীদের আবাসনের বর্ষপূতি উপলক্ষে র‌্যালি

খবর টি পড়েছেন : ৪৮২
শেরপুরে হিজড়া জনগোষ্ঠীদের আবাসনের বর্ষপূতি উপলক্ষে র‌্যালি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড় হিজড়া আবাসনের ১ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৮ আগস্ট রবিবার সকালে জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার ও সাধারণ সম্পাদক মায়া রাণীর নেতৃত্বে শহরের বটতলা মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে হিজড়া জনগোষ্ঠীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা হিজড়া কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক সোনালী, কোষাধ্যক্ষ খুকু মনি প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় হিজড়া নেতৃবৃন্দরা বলেন, সরকারের পক্ষ থেকে শেরপুরের জেলা প্রশাসন সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামে তাদের জন্য আবাসন তৈরি করে দেয়া হলেও এক বছর পূর্তিতে সেখানে আজও হিজড়া জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটেনি। সেখানে তাদের কোন স্থায়ী ও টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এতে হিজড়াদের জীবনযাত্রায় বেশ কষ্ট করতে হচ্ছে। এছাড়াও ওই আবাসন এলাকার কতিপয় মানুষ তাদের নানাভাবে অত্যাচার করছে বলে এমনটাই অভিযোগ তাদের। তাই প্রশাসনের কাছে তাদের আবাসন এলাকায় নিরাপত্তার দাবি জানান হিজড়া নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন… পরবর্তী সংবাদ শেরপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর বিষপনে স্বামীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads