ads

রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২৮, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

উৎসবমুখর পরিবেশে শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

Shamol Bangla Ads

ম্যানেজিং কমিটির ৯টি সদস্য পদের মধ্যে ৫টিতে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকী ৪টি অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিজয়ী হয়েছেন অভিভাবক সদস্য মো. মিস্টার আলী (৯৪ ভোট), মো. শাজাহান মিয়া (৯৩ ভোট), মো. আব্দুল মুন্নাফ (৯২ ভোট) ও মো. রুস্তম আলী (৯০ ভোট)।

আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন আবু মো. ইমরানুজ্জামান সজীব (দাতা সদস্য), মোছা. রেনুকা বেগম (অভিভাবক সদস্য), মো. ফয়জুর রহমান (শিক্ষক সদস্য), মো. রকিবুল হাসান (শিক্ষক সদস্য) ও মোছা. তাছমিন (মহিলা শিক্ষক সদস্য)।

Shamol Bangla Ads

এ বিদ্যালয়ে প্রথমবারের মতো সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে ঘিরে মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উচ্ছাস লক্ষ্য করা গেছে। এদিকে দুপুরে নির্বাচন পর্যবেক্ষণে যান শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ জেলা পর্যায়ে কর্মরত কয়েকজন গণমাধ্যমকর্মী। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া জানান, মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮০ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৬ জন। এর মধ্যে ৫টি ভোট নষ্ট হয়েছে। পরবর্তীতে নির্বাচিত সদস্যদের ভোটে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন।

Need Ads