ads

সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর বিষপনে স্বামীর আত্মহত্যার চেষ্টা, স্বামী আটক

খবর টি পড়েছেন : ১,৬১০
শেরপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর বিষপনে স্বামীর আত্মহত্যার চেষ্টা, স্বামী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পারভীন বেগম (৩২) কে গলা কেটে হত্যার পর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী মো. শফিকুল ইসলাম (৩৮)। ২৯ আগস্ট সোমবার ভোরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামে ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ নিহত পারভীন বেগমের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এবং স্বামী শফিকুল ইসলামকে আটক করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় ১০ বছর আগে শেরপুর সদর উপজেলার বয়ড়া পরানপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে পারভীন বেগমের সাথে হাওড়া আমতলা গ্রামের জনৈক মন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলামের বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি কন্যা সন্তান ও ছেলে সন্তান রয়েছে। গত কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পারভীন স্বামীর বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে যান। সম্প্রতি শেরপুর পৌর শহরের আল বারাকা প্রাইভেট হাসপাতালে পারভীন আয়ার কাজ শুরু করেন।

এদিকে রবিবার রাতে শফিকুল তার শ্বশুর বাড়িতে গিয়ে রাত্রিযাপন করেন। পরে সোমবার ভোররাতের কোন এক সময় ঘুমন্ত স্ত্রীকে জবাই করে হত্যার পর নিজে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে শফিকুল। সকালে তাদের কোন শব্দ না পেয়ে শাশুড়ি জামেলা বেগম ঘরে উঁকি দিয়ে মেঝেতে পারভীনের লাশ ও মুখ দিয়ে ফেনা বের হওয়া অবস্থায় শফিকুলকে দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে আসেন এবং সদর থানায় খবর দেন।

Shamol Bangla Ads

খবর পেয়ে পুলিশ পারভীন বেগমের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে এবং শফিকুল ইসলামকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহত পারভীনের লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে তার স্বামীকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাকে গ্রেফতার দেখানো হবে। তিনি আরও বলেন, কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। একইসাথে ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হিজড়া জনগোষ্ঠীদের আবাসনের বর্ষপূতি উপলক্ষে র‌্যালি পরবর্তী সংবাদ শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads