শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কাউটস, শ্রীবরদী উপজেলা কমিটি। ২২ আগস্ট সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নুর হোসেন, শ্রীবরদী স্কাউটসের কমিশনার মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




