ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিচার বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

খবর টি পড়েছেন : ৫২২
শেরপুরে বিচার বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বিচার বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অফিস কক্ষে পৃথকভাবে ওই সংবর্ধনা দেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রথমে জেলা ও দায়রা জজ আদালতের অফিস কক্ষে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে ফুলেল শুভেচছা প্রদান করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান।
পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অফিস কক্ষে পুলিশ সুপারকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

এস. এম. হুমায়ুন কবির। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিচারকমন্ডলী বিদায়ী পুলিশ সুপারের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য বিচারকমন্ডলী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিনামূল্যে ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads